রাষ্ট্র সংষ্কার

রাষ্ট্র সংষ্কারে নাগরিক পরামর্শ

রাষ্ট্র সংষ্কারে নাগরিক পরামর্শ : চতুর্থ সংষ্করণ

– জাহাঙ্গীর আলম শোভন

প্রাসঙ্গিকতা

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বর্তমান অন্তবর্তী সরকারকে দেশের জন্য কাজ করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করছি। প্রচলিত ভঙ্গুর কাঠামো সংষ্কার করার যে সুযোগ আমরা পেয়েছি তা কাজে লাগাতে না পারলে জাতি হিসেবে আমরা অকার্যকর হয়ে পড়বো। এই অবস্থায় কোনোভাবে পিছু হটা যাবে না। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিকল্প নেই।

তাই, দেশের বিভিন্ন খাতের সমস্যা সমাধানে আমি বিভিন্ন প্রস্তাবনা বিস্তারিত ও ব্যাপকভাবে তুলে ধরার জন্য প্রায় অর্ধশত অধ্যায়ে ৬শ এর বেশী পৃষ্ঠায় কোন খাতে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। তা তুলে ধরে প্রস্তাবনা আকারে পেশ করছি। অনেক বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে গেলে আন্দোলন সংগ্রাম হবে।

 

সেজন্য আন্দোলন সংগ্রামে সংঘর্ষ ও সংকটের পরিবর্তে সমস্যা সমাধানের রুপরেখাও প্রদান করা হয়েছে।

আমি মনে করি। পরিবর্তসন ও সংষ্কারের এই সুযোগ আর আসবেনা। আর আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে আমরা এর কোনো সুদুত্তর দিতে পারবনা।

 

তাই পুরো শাসন ব্যবস্থা ঢেলে সাজানোর এটাই সুযোগ। এই সুযোগ যেকোনো মূল্যে হাত ছাড়া করা যাবে না।

একজন ক্ষুদ্র ও অতি সাধারণ নাগরিক হিসেবে আমার আর কিছু করনীয় আছে কিনা জানি না। তবে আমি মনে করি আমার যে ভাবনা, আইডিয়া এবং যে সমাধান আমার কাছে আছে তা আমি যথাস্থানে জানাতে পারি। ইতোপূর্বে আমার আইডিয়া থেকে অনেক জটিল সমস্যার সমাধান হয়েছে। এবং আমি দেখেছে আমি যেসব চিন্তা ভাবনা করছি অনেক দেশে তার কিছু কিছু বাস্তবায়নও হয়েছে।

 

 

 

 

প্রস্তাবনা সংক্রান্ত তথ্য ও ধারণা

. প্রস্তাবনা এক নজর (তথ্য)

ব্যপ্তি সংক্রান্ত তথ্য প্রস্তুত সংক্রান্ত তথ্য
মোট পাতা ৬১৩ এক নাগাড়ে সর্বশেষ কাজ ফ্রেব্রুয়ারী- মে ২০২৫
মোট শব্দ ১৮৬৬৬৫ কিছু বিষয় আগে তৈরী ২০২০-২০২৪
মোট বই (খণ্ড) কিছু আইডিয়া ও ভাবনা ১৯৯৫ থেকে
মোট অধ্যায়/ পর্ব ৪৯ প্রথম সংষ্কার মূদ্রণ অক্টোবর ২০২৪
সংযুক্ত পত্র ৬ পাতা দ্বিতীয় সংষ্কার মূদ্রণ ৫ মে ২০২৫
প্রথম মূদ্রিত পৃষ্ঠা (১ সেট) ৫৫৫ তৃতীয় সংষ্কার মূদ্রণ ২৫ মে ২০২৫
সর্বমোট মূদ্রিত পৃষ্ঠ (সব মিলিয়ে) ২৪৩৬ চতুর্থ সংষ্করণ মূদ্রণ হয়নি/ সফট কপি প্রেরিত
সর্বশেষ মূদ্রিত পৃষ্ঠা (১ সেট) ৫৬৩ পঞ্চম সংষ্করণ হয়নি/ সফট কপি প্রেরিত
প্রস্তাবকের প্রোফাইল লিংক দেয়া ইংরেজী সংষ্করণ কাজ চলছে

 

. প্রস্তাবনা সংক্রান্ত কিছু কথা

) কেন এই প্রস্তাবনা?

আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে। সেগুলোকে কাজে লাগাতে দেশকে এবং দেশের গোটা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু প্রথাগত রাজনীতি ও সরকার ব্যবস্থায় এটা সম্ভব নয়। পরিবর্তন করতে হলে আমূল পরিবর্তন করে সবকিছু ঢেলে সাজাতে হবে।

 

২। কোন কোন সূত্র থেকে আইডিয়াগুলো নেয়া হয়েছে?

একজন নাগরিক হিসেবে বিভিন্ন যেসব সমস্যা পড়ি তার সমাধান ভাবা এবং লেখা আমার ছোটবেলার অভ্যাস। এগুলো নিয়ে ছাত্র-জীবন থেকে লিখি এবং বলি। ব্যক্তিগত অভিজ্ঞতা, লেখাপড়া, বিদেশে বাস্তবায়ন ও ইন্টারনেট থেকে তথ্য নিয়ে প্রস্তাবনা সাজিয়েছি। তবে ৮০% প্রস্তাবনা আমার নিজস্ব আইডিয়া থেকে।

 

৩। একজন  কি এতগুলো বিষয় জানতে পারে? একজনের কাছ থেকে এত বিষয়ে আইডিয়া আসা যৌক্তিক?

আমি কিছু কিছু বিষয় বিস্তারিত আইডিয়া দিয়েছি যেগুলো আমি ভাল বুঝি। বাকিগুলোতে কিছু কিছু আইডিয়া শেয়ার করেছি মাত্র যাতে সরকার আরো যেসব সংষ্কারের কথা ভাবছে। সেখানে যুক্ত করতে পারে।

 

৪। এই তালিকায় বেশকিছু বিষয় রয়েছে জটিল (ক্রিটিক্যাল) ও টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো কি বোঝা গেছে?

এসব বিষয়ে উপর আমি দিনের পর দিন লেখাপড়া করে বুঝে শুনে প্রস্তাবগুলো তৈরী করেছি। আমি পুরো সংষ্কার কাঠামো তৈরী করে দিয়েছি বিষয়টি এমন নয়। সার্বিক পরিবর্তনের মধ্যে যে বিষয়গুলো আমি বুঝি আমি সেগুলোই উপস্থাপন করেছি।

 

৫। একজন সাধারণ নাগরিক, যার রাজনীতি এবং প্রশাসনিক কোনো অভিজ্ঞতা নেই তার পরামর্শ কতটা বাস্তবসম্মত হবে?

আমি যেসব প্রস্তাবনা দিয়েছি। পরে চেক করে দেখলাম সেগুলোর কিছু বিভিন্ন দেশে আগে থেকেই বাস্তবায়ন করছে। কিছু কিছু আইডিয়া শুধুমাত্র বাংলাদেশের জন্য বলে আমি মনে করি। গত ৩০ বছর ধরে আমি অনেক কিছু ভেবেছি যা পরে বাস্তবায়ন হয়েছে। বিগত ৫ বছর আমি একটি বেসরকারী সংস্থা থেকে সরকারের একটি সেক্টরে কাজ করেছি। যেসব পলিসিতে তৈরীতে অংশ নিয়েছে সেখানে আমার প্রস্তাবনা থেকে ৫% থেকে ৭০% পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এতে আমি আত্মবিশ্বাসী হয়েছি।

তাছাড়া সব আইডিয়া হয়তো গ্রহণযোগ্য হবে না। সেটাই স্বাভাবিক। দেখা যাবে ৫% বাস্তবসম্মত না ১০% সরকার আগে থেকে ভাবছে, ৫% দরকারই নেই। কিন্তু ৮০% পরামর্শ বাস্তবসম্মত এবং সেগুলোকে আরো শান দিলে বাংলাদেশ বদলে দেয়া সম্ভব বলে আমি মনে করি। এমনকি যদি ১০% সরকার গ্রহণ করে তাহলেও দেশ যদি ২ ধাপ আগায় সেটাই কাম কিসে?

 

৬। কোন বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন হলে তখন কি হবে?

যেকোনো বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন হলে তা আমি কোনো শর্ত ও বিনিময় ছাড়া প্রদান করতে রাজি আছি।

 

৭। এখানে একটা পেপারে হয়তো ১০০টা প্রস্তাব আছে। একেকটা প্রস্তাব তৈরীর জন্য প্রতিটি বিষয় আলাদা ও বিস্তারিত প্রস্তাবনা দরকার হবে?

হাঁ সরকার বা কতৃপক্ষ যে প্রস্তাবটি পছন্দ করবে।  আমি সেটির বিস্তারিত রুপরেখা তৈরী করতে সহযোগিতা করতে সম্মত আছি।

 

৮। সরকার কি একসাথে সবকিছু বাস্তবায়ন করতে পারবে।

সরকার কিভাবে প্যারালালি বিভিন্ন দপ্তর যার যার কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে কয়েকটা প্রস্তাবনায় সে রুপরেখাসহ দেয়া হয়েছে।

 

৯। আসলে সরকার তো অনেক কিছু করতে চায়। কিন্তু নানা রকম সংকট ও বাঁধার কারণে সরকার যেসব পরিকল্পনা করেছে সেগুলোইতো করতে পারছেনা নতুন প্রস্তাব দিয়ে করবে?

শুধু বাঁধা নয়। কয়েকটি সেক্টরে আন্দোলন হবে সেটাও কিভাবে ম্যানেজ করতে হবে। সে ব্যাপারে প্রস্তাবনা রয়েছে।

 

১০। সরকার কতদিন থাকবে সেটার ঠিক নেই। এত পরামর্শ শুনে কি হবে?

সরকারকে হয়তো ঠিক করতে হবে? কতদিন থাকবে সেটা। তাহলে ততদিনের মধ্যে কি কি সংষ্কার করা যাবে তা ঠিক করে নিতে হবে। অথবা সরকার কি কি সংষ্কার করবে তা ঠিক করতে তাতে করে কতদিন লাগবে সেটা বোঝা যাবে।

 

১১। অন্যান্য বিষয়

* একক চিন্তার আলোকে তৈরী তাই সীমাবদ্ধতা থাকবে। কিন্তু যেসব প্রস্তাবগুলো গ্রহণযোগ্য সেগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত প্রস্তাবনা তৈরী করে দেয়া যায়।

* নিজে কম্পোজ করে লিখেছি। তাই ভুলত্রুটি থাকতে সেটি মার্জনীয় বলে প্রত্যাশা করি।

* প্রতিটি সংষ্করণে সংশোধন রয়েছে। তাই সর্বশেষ সংস্করণ ও সফটকপি পেতে গুগল লিংক অনুসরণ করুন।

* কোনো কিছুই স্থায়ী নয় সংষ্কার ও পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। সবকিছু বাস্তবায়ন করলেও কোথাও ঘাটতে থাকবে এমনকি কোথাও ঘাটতি না থাকলে আরো ভাল ফল পাওয়ার জন্য আরো নতুন কিছু আসবে। এটাই স্বাভাবিক।

* প্রস্তাবনা আরো সমন্বিতভাবে ‘‘নাগরিক পরামর্শ কমিটি’’ গঠনের প্রস্তাব একটি প্রস্তাবনার ভিতরে আছে।

* প্রস্তাবনা বাস্তবায়নের জন্য কোনো আইন বিধি সংশোধনের প্রয়োজন হলে সে ব্যাপারে সহযোগিতা করা হবে।

* প্রস্তাবনার কোনো অংশ বাস্তবায়ন হওয়ার ধরুন দেশের বড় কোনো উপকার হলে। তার বিনিময়ে আমাকে কোনো পদ/পুরষ্কা/অর্থ/ স্বীকৃতি/মিডিয়া কাভারেজ দিতে হবে না। ধন্যবাদ

 

 

) সূচীপত্র: রাষ্ট্র সংষ্কারে নাগরিক পরামর্শ ১-৪৯ ( ৪র্থ সংষ্করণ)

খাত ক্রম শিরোনাম পাতা শব্দ মন্তব্য
সরকার, প্রশাসন, রাজনীত ও জাতীয় স্বার্থ:

(১-১২)

=১৫০ পৃষ্ঠা

৪৬২২৯ শব্দ

 

০১ প্রথম ১ বছরে অন্তবর্তী সরকারের করনীয় ০৬ ২১৮০
০২ আইন সংষ্কার, প্রশাসনিক উন্নয়ন, নিরাপত্তা বিধান ও পুলিশ সংস্কার ১৯ ৪৯৩২
০৩ সরকারী সেবা সহজীকরণ বিষয়ক কার্যকর পরামর্শ ১৩ ৪৬৭১
০৪ রাজনীতির মান উন্নয়ন ও সংসদীয় পদ্ধতির সংশোধন ২২ ৬৬০৪
০৫ সিদ্ধান্তগ্রহণমূলক বিষয় ও নাগরিক পরামর্শ সেল গঠন প্রসঙ্গে ১০ ৩৩৩২
০৬ অন্তবর্তী সরকারের নিকট সতর্কতামূলক কতিপয় পরামর্শ ০৯ ২৭৯০
০৭ দূর্নীতি দমন বিষয়ক কৌশলগত পরামর্শ ২০ ৫৬৮৪
০৮ গণ মাধ্যমের উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা ১২ ৩৩২০
০৯ কর ব্যবস্থা ঢেলে সাজানো ও রাজস্ব পরিধি বৃদ্ধি বিষয়ক প্রস্তাবনা ১১ ৩৬১৪
১০ জাতীয় পরিচয় ও রাষ্ট্রীয় ভাবমূর্তি উননয়ন ১৩ ৩২২০
১১ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত নাগরিক পরামর্শ ০৮ ২৬০৩
১২ যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনা ০৭ ৩২৭৯
ব্যবসা ও আইটি ও কৌশলগত উন্নয়ন:(১৩-২৪)

=১৩৮ পৃষ্ঠা

৪১৯৬৫ শব্দ

 

১৩ ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন ও ব্যবসা সহজীকরণ ২২ ৬৪০৮
১৪ রপ্তানী বাণিজ্যের উন্নয়ন ও আমদানী হ্রাসকরণ ১০ ২০১৮
১৫ মেইড ইন বাংলাদেশ মাষ্টারপ্লান ০৭ ২৩১৬
১৬ শিল্পন্নোয়ন ও শিল্পনীতি বিষয়ক প্রস্তাবনা ০৮ ২৯৪০
১৭ লজিস্টিকস উন্নয়ন ও সাপ্লাইচেইন বিষয়ক পরামর্শ ০৯ ৩২২৮
১৮ বিনিয়োগ আকৃষ্টকরণ বিষয়ক পরামর্শমালা ১৪ ৩৫৩০
১৯ সামাজিক ব্যবসার প্রাতিষ্ঠানিক রুপদান প্রসঙ্গে ০৫ ১২০৭
২০ কার্যকর আইসিটি খাত বিষয়ক প্রস্তাবনা ও পরামর্শ। ১৪ ৫৫৪০
২১ এলডিসি উত্তরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরামর্শ ১৫ ৪২০০
২২ বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গ ০৬ ২৩৪১
২৩ ই-কমার্স খাতের সমস্যা ও সমাধান প্রসঙ্গে ১৬ ৫৭৮০
২৪ চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত ও করনীয় ১২ ২৪৫৭
যুব, ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি দক্ষতা  বৃদ্ধি, কর্মসংস্থান ও সামাজিক বিষয়:

(২৫-৩৬)

=১৩৩ পৃষ্ঠা

৩০১৯ শব্দ

২৫ শিক্ষা ব্যবস্থা হোক পরিবর্তনের প্রধান হাতিয়ার ১৯ ৭৩৪১
২৬ ক্রীড়া উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা ১৭ ৩৭০৮
২৭ কারিগরি শিক্ষার উন্নয়নে আমুল পরিবর্তন ০৮ ২৬৫০
২৮ স্কিলড বাংলাদেশ ২০২৫: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মপরিকল্পনা ১৪ ৪৯৫২
২৯ সংষ্কৃতির ‍উত্তরণ ও সৃজনশীল পণ্যের বিকাশ ১৪ ৩২৮৬
৩০ যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক প্রস্তাবনা ১২ ৩৮৫৬
৩১ রাষ্ট্র গঠনে সামাজিক সংগঠনের অংশীদারিত্ব ০৯ ২৬০৬
৩২ প্রবীণ, নারী, শিশু, বিশেষ সক্ষম ও তৃতীয় লিঙ্গের অধিকার ০৫ ৯১৫
৩৩ এসডিজি বাস্তবায়ন ও লোকালাইজেশন ০৬ ১২৫৪
৩৪ শ্রম অধিকার প্রতিষ্ঠা বিষয়ক নাগরিক পরামর্শ ০৯ ২১৮৮
৩৫ প্রবাসী, বিদেশে শ্রমিক ও