সফল নির্বাচনী প্রচারণার ১০টি পরীক্ষিতসহ মোট ১২টি কার্যকর কৌশল
নির্বাচন মানেই কৌশল, পরিকল্পনা আর সংযোগ। একটি সফল নির্বাচনী প্রচারণা গড়ে তোলা ও তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন পরিকল্পিত কৌশল, মনোযোগী প্রস্তুতি এবং কার্যকর বাস্তবায়ন। সেটা হোক স্থানীয়, আঞ্চলিক কিংবা জাতীয় নির্বাচন—প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান কাজ হলো ভোটারদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের বিশ্বাস অর্জন করা। নিচে এমন ১০টি পরীক্ষিতসেহ মোট ১২টি কার্যকর কৌশল তুলে ধরা হলো, যা সফল নির্বাচনী প্রচারণায় সহায়ক।
কিছু কৌশল থাকে যা সব দেশে ও সব সময় সমান কার্যকর। আবার স্থানকাল ও পাত্রভেদে কিছু কৌশল প্রয়োগ করতে হয়।
১. আপনার ভোটারদের ভালো করে জানুন
প্রচারণা শুরুর আগেই আপনাকে বুঝতে হবে আপনার ভোটার কারা, তারা কোথায় থাকে, কী ভাবছে, তাদের চাওয়া-পাওয়ার দৃষ্টিভঙ্গি কী। তাদের রাজনৈতিক আবহ, জনসংখ্যাগত পরিবর্তন, গুরুত্বপূর্ণ সমস্যা ও মূল চাহিদা বিশ্লেষণ করতে হবে। এই বোঝাপড়া আপনাকে কৌশল তৈরিতে বিশাল সাহায্য করবে।
এটা যদি কৌশল হয় আপনি কি চান তা ভোটারদের বোঝাবেন তাহলে আপনি প্রথমেই মাঠে মারা যাবেন। কারণ আপনি ৬ মাস আগে থেকে কাজ শুরু করলেও আপনি প্রতিটি ভোটারের সাথে দৈনিক ২৪ কিংবা ১ ঘন্টাও থাকতে পারবেন না। বা ভোটারকে আপনার দিকে ধরে রাখতে পারবেন না। তাই আপনি কি বলছেন সেটার চেয়ে ভোটার কি চায় সেটা বোঝার চেষ্টাটা জরুরী। যখন ভোটারের সাথে আপনার একটা সংযোগ তৈরী হবে তখন যদি আপনি কিছু বার্তা দিতে পারেন তাহলে কাজ হলেও হতে পারে।
যেমন, ভোটার যদি চায় যে তার দারিদ্রতার উন্নয়ন এর জন্য আপনি কাজ করেন। তাহলে প্রথমে আপনার প্রতি ভোটারের সে বিশ্বাসটা তৈরী করতে হবে যে, আপনি ও তা চান এবং আপনি তা পারবেন। তার এই লক্ষ্য অর্জনের কৌশল হিসেবে আপনি হয়তো ভোটারকে বোঝাতে পারবেন যে, সে যদি নিজে আপনার জন্য আরো ১টা ভোট জোগাড় করতে পারে তাহলে আপনার জয় আসলে তারই জয়।
২. একটি স্পষ্ট ও আকর্ষণীয় বার্তা তৈরি করুন
একটি সফল প্রচারণার ভিত্তি হলো একটি হৃদয়গ্রাহী ও সহজবোধ্য বার্তা। বার্তাটি যেন প্রার্থীর মূল বিশ্বাস, মূল্যবোধ এবং জনমানুষের প্রধান সমস্যাগুলোর প্রতিফলন হয়। এ বার্তাটি এমন হওয়া উচিত যা মনে থাকে, আবেগ ছোঁয়ায় এবং প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করে।
আপনার হাজার প্রতিশ্রতি থাকুক। সমস্যা নেই। কিন্তু আপনার জন্য এক লাইনের একটি আশা থাকতে হবে। মানে আপনি কি এবং আপনাকে দিয়ে কি হবে। তা যেন এক লাইনে বিশ্বাস করানো যায় এবং ভোটারের স্মৃতিতে থেকে যায়। আমরা যদি অতীতে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে দেখি। তাহলে মানুষ হয়তো এমন বিষয়গুলো আমলে নিয়েছে।
ক) অমুক ভাই জিতলে এলাকার উন্নয়ন হবে।
খ) অমুক ভাই ও তার দল জিতলে সে মন্ত্রী হবে, মন্ত্রী হলে উন্নয়ন হবে।
গ) অমুককে প্রয়োজনে কাছে পাওয়া যায়/ পাওয়া যাবে।
অমুক এলাকার ছেলে বা শুধু ভাল মানুষ এগুলো ফলাফল ভিত্তিক নয় এমন বার্তা খুব কার্যকর নয়। কার্যকর হলো ফলাফল ভিত্তিক ট্যাগ লাইন। তবে। নতুন বাংলাদেশে কে দূর্নীতি করবে আর কে করবে না এটা বোঝার চেষ্টা করতে পারে ভোটারগণ।
৩. তথ্য ও বিশ্লেষণ ব্যবহার করুন
আজকের ডিজিটাল যুগে তথ্যই শক্তি। ভোটারদের আচরণ, জনসংখ্যা বিভাজন, সমর্থক ও অনিশ্চিতদের চিহ্নিত করতে তথ্য বিশ্লেষণ বড় ভূমিকা রাখে। এতে করে প্রচারণার পরিকল্পনা আরও কার্যকর হয় এবং কোন জায়গায় কীভাবে সম্পদ বিনিয়োগ করতে হবে তা বোঝা যায়।
নির্বাচনী এলাকা বড় হলে সমস্যা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কোথাও নগরভিত্তিক সমস্যা আবার কোথাও নদীভিত্তিক সমস্যা। তাই প্রতিটি এলাকাকে আলাদা ডিল করতে হবে। আর যোগাযোগের ক্ষেত্রে আপনি এভাবে ডিল করতে পারেন। সেক্ষেত্রে আপনার নির্বাচন প্রচারণাকে কয়েকটি ধাপে ভাগ করে সেটা করতে পারেন।
প্রথম ধাপ: যারা নিজের লোক বা কাছের লোক তাদের সাথে সবার আগে কথা বলে সম্পর্ক মজবুত করুন।
দ্বিতীয় ধাপ: কাছের লোকদের সাথে যুক্ত রয়েছে এমন লোকদের সাথে নিজেকে যুক্ত করুন।
তৃতীয় ধাপ: সকল ভোটার ও জনগনকে কাছে টানুন, ভোট চান, দোয়া চান। সবাইকে অনুরোধ করুন।
চতুর্থ ধাপ: যারা বিরোধী তাদের বাদ দিন। যারা দোদুল্যমান তাদেরকে আরো গতি ও নৈকট্য দিয়ে সংযুক্ত করুন। প্রয়োজনে মাধ্যম ব্যবহার করুন। বার্তা পাঠান। এমন আচরণ করুন যে, আপনার ও তাদের মধ্যে দোদুল্যমানতা নেই কোনো গ্যাপ নেই।
পঞ্চম ধাপ: আপনারা জানা মতে যারা শুধু আপনার ভোটার আর কারো নয়। তাদের সাথে বন্ধন অটুট করুন যেন কোনো ছিড় না ধরে। শেষের দিকে তাদের উপর জোর দিন।
৪. ভোটারদের সমস্যাগুলো বুঝুন
ভোটারদের সমস্যা বোঝা ও সেগুলোর সঠিক প্রতিনিধিত্ব করা হলো একটি রাজনৈতিক প্রচারণার অন্যতম মূলনীতি। অনলাইন জরিপ, ফেস টু ফেস কথোপকথন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার মাধ্যমে আপনি তাদের মনের খবর পেতে পারেন।
ভোটারদের সমস্যাগুলোকে সামনে নিয়ে সেগুলোকে নিজের সমস্যা হিসেবে তুলে ধরুন। সেগুলোর সমাধানে আপনার ইচ্ছা ও ক্ষমতার প্রমাণ দিন। একটি গোটা এলাকার সমস্যা থেকে একজন ভোটার কিভাবে লাভবান হবে তা তুলে ধরেন। আপনি নিজে যা বলবেন তার চেয়ে বেশী তার এলাকার লোক দিয়ে বলান। প্রয়োজনে প্রতিটি এলাকায় প্রতিটি মিটিং এর আগে যারা বক্তব্য রাখবে তাদের রিহার্সেল ও অরিয়েন্টাশান করুন। আপনি নিজে সময় না পেলে একজন দক্ষ ও পেশাদার কনসালটেন্টকে নিয়োগ করুন। যে আপনি যাওয়ার আগেই আপনার ভোট এলাকায় গিয়ে কর্মী, নেতা ও বক্তাদের তৈরী কর রাখবে।
৫. সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মার্কেটিং ব্যবহার করুন
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব—এসব মাধ্যমে প্রার্থীর নিয়মিত উপস্থিতি ভোটারদের সঙ্গে সংযোগ গড়তে সাহায্য করে। লাইভ ভিডিও, স্ট্যাটাস, পডকাস্ট, ডিজিটাল বিজ্ঞাপন—সব কিছু মিলিয়ে আপনার বার্তা ছড়িয়ে দিতে হবে স্মার্ট কৌশলে।
সামাজিক মাধ্যমে কনটেন্ট শুধু একভাবে নয়। বিভিন্নভাবে উপস্থাপন করুন।
ক। ফেইজ খুলুন, গ্রুপ খুলুন ও ইউটিউব চ্যানেল খুলুন।
খ। দলে অন্তত ১০-১৫ জন কনটেন্ট ক্রিয়েটর রাখুন। ২/৩ জন ভাল লিখতে পারে, ২/৩ জন ভাল বলতে পারে. ২/৩ জন ক্যামেরা ও এটিডিং এ ভাল. ২/৩ জন এআই ও ডিজিটাল মার্কেটিং বোঝে। ল
গ। আপনার প্রতিশ্রতি নিয়ে মেনিফোস্টো তৈরী করুন। মেনিফোস্টো তৈরীতে দেরী হলে অতীতের ব্যক্তিগত অর্জন ও কর্মকান্ড তুলে ধরুন।
ঘ। প্রথমে কনটেন্ট প্লান করুন। কি বলবেন তা যেমন একটি পান্ডুলিপি তৈরী করবেন, তেমনি কি বলবেন না তারও একটি তালিকা তৈরী করুন। দুটো বিষয় সমান গুরুত্বপূর্ণ। কারণ না বলার তালিকা না করলে ভুলে এমন কিছু বলতে পারেন যা আপনার ১০০টি ভাল কথাকে নষ্ট করে দিতে পারে।
ঙ। নিয়মিত পোস্ট করুন। কিছু পেশাদার বিজ্ঞাপন দিন। নিয়মিত আপডেট দিন। একটি প্রধান বার্তা বা স্লোগান দিন। প্রতিদিন ১টি প্রতিশ্রুতিকে হাইলাইট করুন।
চ। বিভিন্ন প্রশ্ন ও সমালোচনার জবাবে মাঝে মধ্যে লাইভে আসুন। নিজে নিজের কথা বেশী না বলে অন্যকে দিয়ে বলান।
৬. সরাসরি মাঠে নামুন (Grassroots Campaign)
ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়তে ঘরে ঘরে প্রচার, পাড়া-মহল্লার সভা, স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ খুব কার্যকর। এতে সম্পর্ক গড়ে ওঠে, বিশ্বাস জন্মায় এবং প্রার্থীর একটি ইতিবাচক ছাপ তৈরি হয়।
দাওয়াত না দেয়া সমাগমেও যেতে পারেন। মানুষের কথা শুনুন, সেটা মনে রাখুন এবং উল্লেখ করুন। যতটা সম্ভব রুটে বা ঘরে ঘরে যান। তা না হলে মোকামে যান। এমন কিছু লোকের কাছে যান যারা সব সময় মানুষ বা ভোটারদের সাথে থাকে।
সব এলাকায় কিছু জনপ্রিয় অরাজনৈতিক লোক থাকে। তাদের কাছে যান। পরামর্শ চান। তাদের সাথে আপনার সখ্যতা ভোটারদের দেখান। তারা মৃত হলে স্মরণ করুন, বিদেশে থাকলে ধন্যবাদ দিন। এলাকায় থাকলে সামনে নিয়ে আসুন। তাদের সাথে কথা বলার ভিডিও প্রকাশ করুন। কৌশলে আপনার প্রশংসা করিয়ে নিন। যেমন- আপনি যদি তাকে জানতে চান? আপনি কি বলতে পারবেন আমি বা আমার কোনো প্রতিনিধি আপনার কাছে কোনো আর্থিক সাহায্যের জন্য আজ পর্যন্ত এসেছে? তিনি যে না বলবে সেটাকে ‘‘ক্যাশ‘‘ করুন।
৭. প্রতিদ্বন্দ্বীদের বিশ্লেষণ করুন
যেমনভাবে ভোটারদের বোঝা দরকার, তেমনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও বিশ্লেষণ করতে হবে। তাদের অতীত কার্যক্রম, বার্তা, দুর্বলতা এবং কৌশল খতিয়ে দেখে আপনি আপনার প্রচারণা আরও শক্তিশালী করতে পারেন।
অন্যের সমালোচনার বদলে নিজের পরিকল্পনার উপর জোর দিন। পারলে অন্যের পরিকল্পনাকে প্রশংসা করুন। তারপর বলুন কেন তার পরিকল্পনা যতটা ভাল তারচেয়ে আরো বেশী ভাল আপনার পরিকল্পনা।
ধরুন, আপনার প্রতিদ্ধন্ধি খুব অভিজ্ঞ। তাহলে আপনি এমনভাবে বলুন যে, অভিজ্ঞতা কাজে লাগানোর একটা বয়স আছে কিন্তু একটা বয়সের পর সেটা সময়ের সাথে খাপ খায়না। আর একারনে বেশীরভাগ দেশে ২ বারের বেশী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারে না। তারাতো বলতে পারতো ২ বারের অভিজ্ঞতার চেয়ে ৩ বারের অভিজ্ঞতা বেশী মুল্যবান। বাস্তবে তা হয় না। কারণ আপনি যদি সত্যিকারের যোগ্য ও অভিজ্ঞ হোন তাহলে আপনার কাছে জাতি যা পাওয়ার প্রথম বার বা তার পরের বার পেতো বা পেয়ে গেছে।
আবার প্রতিদ্ধন্ধি যদি তরুন ও মেধাবী হয়, তাহলে বলুন যে, মেথা ও তারুন্যের একটা শক্তি নিশ্চই আছে। কিন্তু অভিজ্ঞতা না হলে তাতে পরিপূর্ণতা থাকে না। তাই ছেলে বেশী মেধাবী ও শিক্ষিত হলেও সংসার বাবাই চালান ছেলের একটা বয়স পর্যন্ত। মেধাবী ও শিক্ষিত হলেও স্কুল ছাত্রকে সংসারের দায়িত্ব কেউ দিতে চায় না।
৮. কৌশলগত জোট ও সমর্থন অর্জন
স্থানীয় নেতা, প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের সমর্থন পাওয়া মানে আপনার প্রচারণার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বাড়ানো। তবে এই জোট যেন আপনার মূল বার্তা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সব সময় জোট আনুষ্ঠানিকভাবে নাও হতে পারে। মৌখিক ও অনানুষ্ঠানিকও হতে পারে। এলাকার জনপ্রিয় ছোট ছোট নেতা ও পরিচিতদের তালিকা আগেই তৈরী করুন। নির্বাচন করেন আর না করেন ৬ মাস আগেই তাদের সাথে একসাথে, বা দলে দলে বা সবাইকে ডেকে কথা বলুন, জানতে চান তারা কি ভাবছে কি চাইছে। আপনি তুলে ধরুন যে, আপনি তাদের মতামত পেলে ভোটে দাঁড়াবেন। নচেৎ নয়। তারপর বলুন যে, আমি আপনাদের প্রার্থী, নিজের বা দলের নয়।
বাংলাদেশে সবচেয়ে জটিল বিষয় হলো পরষ্পরবিরোধীদের সাথে ঠিক আচরণ করে তাদের ম্যানেজ করা। এই মুহুর্তে তাদেরকে বোঝান যে, তারা আলাদা, তাদের যোগ্যতা, প্রয়োজন ও কাজ আলাদা, তারা একে অন্যের প্রতিন্ধন্ধি নয়। তাদের জানান যে, আপনি তাদেরকে সম্মান করেন এবং প্রত্যেককে আলাদাভাবে বলেন যে, তাকে কেন সম্মান করেন। বৈঠকগুলো আলাদা করুন, নির্বাচনের পরের জন্য তাদেরকে কোনো প্রতিশ্রুতি দিতে হলে তা আলাদা আলাদা দিন।
৯. জনসমক্ষে উপস্থিতি ও বক্তব্যের প্রস্তুতি
ডিবেট, টকশো, জনসভা—এসব জায়গায় প্রার্থীকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বার্তা তুলে ধরতে হবে। এজন্য প্রয়োজন ভালো বক্তব্য দেওয়ার অনুশীলন, প্রতিপক্ষের প্রশ্নের জবাব দিতে পারা, এবং কখনো কখনো বিশেষজ্ঞ প্রশিক্ষকের সাহায্য নেওয়া।
যারা জনসভায় আসেনি তাদের জন্য বার্তা পাঠান। বক্তব্য সংক্ষিপ্ত ও সহজ করুন। বড় বড় লম্ব জনসভার বদলে ছোট বক্তব্য রাখুন, বেশী সভায় যোগ দিন। সাধারণ জনগনের কথা শুনুন। বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের লোকদের কথা বলতে দিন।
১০. ভোটারদের ভোট দিতে উৎসাহিত করা (GOTV)
ভোটের দিন ভোটাররা যেন কেন্দ্রে যান, সে জন্য পরিকল্পিত GOTV (Get Out The Vote) কৌশল থাকা জরুরি। ফোনকল, বাড়ি বাড়ি যাওয়া, ভোটার তালিকা চেক, প্রয়োজন হলে যাতায়াতের ব্যবস্থা করা—এসব উদ্যোগ ভোটদানে উৎসাহ দেয়।
হ্যাঁ আপনার চাওয়া ভোট থাকবেই। কিন্তু প্রথম চাওয়া হবে সবাই যেন ভোট দেয় বা তাদের অধিকার প্রয়োগ করে, দ্বিতীয় চাওয়া হলে ভোটারগণ যেন নিজের পক্ষে ভোট দেয় ভোট অধিকার নয় শুধু দায়িত্বও বটে। তৃতীয় কথা হলো তারা যেমন আপনাকে ভোট দেয়, আপনাকে ভোট দেয়ার বিষয়টি যেন যৌক্তিক হয়।
এখন প্রশ্ন হলো নিজের বিপক্ষে কিভাবে ভোট দেয়, হ্যাঁ আমাদের দেশের ভোটারগণ বেশীরভাগ ক্ষেত্রে নিজের বিপক্ষে ভোট দেয়। যেমন, কেউ যদি একজন ভাল প্রার্থীকে এই মর্মে ভোট না দেয় যে, তার দল যেহেতু ছোট তাই সে ভোটে জিতবেনা, তাই অন্যকে ভোট দেয় আর মনে মনে বলে ‘‘ উনি লোক ভাল হলে কি হবে? উনিতো জিতবেনা, আর বরং অন্য কাউকে ভোট
