একুশ শতকের যুদ্ধ কৌশল

একুশ শতকের যুদ্ধ কৌশল

এই  শতকের যুদ্ধ কৌশল

যুদ্ধ মানেই বন্দুকের গুলি, মিসাইল, ট্যাংক — এই ধারণা এখন সেকেলে।
বর্তমান বিশ্বে যুদ্ধের ময়দান গড়ে উঠছে মানুষের মগজে, অনুভূতিতে, বিশ্বাসে, তথ্যপ্রবাহে এবং সামাজিক নেটওয়ার্কে। আমরা একটা ধারণা পেলাম যে, ৫ম প্রজন্মের যুদ্ধ হলো সাযোমা দ্বারা মানুষের মতিগতি নিয়ন্ত্রণ করে এই যুদ্ধটা হবে। গত শতাব্দীতে আমরা একটা স্নায়ুযুদ্ধও দেখেছিলাম, বিভিন্ন দেশে সড়যন্ত্র করে সরকার উৎখাত করে পুতুল সরকার বসানোর একটা কৌশলও বর্তমান বিশ্বে প্রচলিত আছে, তদুপরি আমরা এই বছর ২টা ড্রোন যুদ্ধ দেখলাম,মিসাইল যুদ্ধ দেখলাম, ভবিষ্যতে মনুষ্যবিহীন যাদের যুদ্বের একটা মহড়াতো হয়ে গেল। গত শতকের শেষের দিকে শুনলাম এই শতাব্দীর যুদ্ধটা তেলের জন্য নয়। এটা হবে পানির জন্য। পানীয় জলের অভাব আমাদেরকে এই যুদ্ধের দিকে ধাবিত করছে বা করবে।

যেটা ব্রেন ওয়াশ করে করা হয়। ধরো হিটলার যে লাখো মানুষকে হত্যা করেছে। সেতো একা করেনি একটা বাহিনী দিয়ে করিয়েছে। তাদেরকে শুধু কি বেতন দিয়ে আকৃষ্ট করেনি। তাদেরকে মোটিভেট বা ব্রেন ওয়াশ করেছে। অভিযোগ রয়েছে মোদি সরকার ধর্মকে ব্যবহার করে মানুষের ব্রেন ওয়াশ করছে। পশ্চিমাদের ইসরাইলকে অন্ধ সমর্থনের বিষয়টিও তাই। এটাও কি একটু যুদ্ধ কৌশলের মধ্যে পড়ে।

এবার আসি অন্য একটি বিষয়ে বিভিন্ন ধরনের মুভি বানিয়ে মানুষের মত পরিবর্তন করার কৌশলটা কোন পদ্ধতির মধ্যে পড়ে। তাছাড়া যেসব দেশের মানুষ কম। তারা জনসংখ্যা বাড়ানোর জন্য কোনো কৌশল করে অন্য দেশ থেকে লোক আনতে পারে কিনা? যাতে পরের জেনারেশন থেকে যোদ্ধা পাওয়া যায়। এবং অন্যদেশের মেধা নিয়ে আসা। এগুলোকি যুদ্ধ কৌশলের মধ্যে পড়বে।


আর এসবের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এক অদৃশ্য ও দীর্ঘমেয়াদী যুদ্ধ — যা আমাদের সবাইকে অজান্তেই আক্রান্ত করছে। স্যাটেলাইট ভিত্তিক বা পৃথিবীর বাইরের সম্পদ দখল নিয়ে কোনো যুদ্ধের আশংকা আছে কি? এবং বিশেষ করে যেসব দেশ দূর দেশসমূহে তাদের ঘাটি করে রেখেছে। তার একদিনে সামরিক জাল বিস্তার করেছে অন্যদিকে শত্রুর জন্য সহজ এবং বহু নিশানা তৈরী করেছে কিনা? একই সাথে নিজেদের নিরাপত্তা শক্তিশালী করার বিপরীতে দূর্বল করেছে কিনা? এ কৌশলটার শেষ পরিণতি কি হবে। এটা পরিবর্তন হবে কিনা? এছাড়া নিজেদের নারীদের ব্যবহার করে ‘‘সেক্স ট্যুরিজম’’ কৌশলে অন্য দেশের রাজনীতি বিদদের কাবু করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে করা হয়। সাম্প্রতীক কালে পাকিস্তানী এক নারী গুপ্তচরদ্বারা ভারতীয় তথ্য উদ্ধার এ ধরনের কৌশলগুলো ব্যাপক হয়ে একটা যুদ্ধ কৌশল হিসেবে আসবে।

যুদ্ধের বিবর্তন সংক্ষেপে

যুগ ধরণ বৈশিষ্ট্য
প্রাচীন শারীরিক শক্তি তলোয়ার, অশ্বারোহী
১৯-২০শ বারুদের যুদ্ধ কামান, রাইফেল, ট্যাংক
১৯৪৫ পর পারমাণবিক-স্নায়ুযুদ্ধ শীতল যুদ্ধ, ব্লক রাজনীতি
২১শ তথ্য-প্রযুক্তি যুদ্ধ সাইবার, সাযোমা, ড্রোন

৫ম প্রজন্মের যুদ্ধ

৫ম প্রজন্মের যুদ্ধ হলো এমন এক অদৃশ্য ও অপ্রথাগত যুদ্ধ, যেখানে শত্রু সামনে থাকে না, সৈন্যদল থাকে না, ট্যাংক বা যুদ্ধবিমান থাকে না, কিন্তু সমাজে বিশৃঙ্খলা, বিভ্রান্তি, অবিশ্বাস ও অবক্ষয় ছড়িয়ে পড়ে। এর লক্ষ্য হলো কোনো রাষ্ট্র, জাতি বা সমাজের ভিতর থেকে দুর্বলতা তৈরি করে ধ্বংস সাধন করা।

যুদ্ধের ধরণ যুগে যুগে পরিবর্তিত হয়েছে। একসময় তরবারি ও তীর ছিল প্রধান অস্ত্র, পরে কামান, রাইফেল, ট্যাংক, বিমান, মিসাইল — আর এখন আমরা দাঁড়িয়ে আছি ড্রোন, সাইবার ও তথ্যের যুগে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী শতাব্দীর যুদ্ধ হবে জল, তথ্য ও প্রযুক্তি কেন্দ্রিক। যেখানে মানুষের মানসিকতা, তথ্য প্রবাহ এবং প্রাকৃতিক সম্পদ দখলই হবে মূল টার্গেট। পঞ্চম প্রজন্মের যুদ্ধ (5th Generation Warfare বা 5GW) হলো এমন এক যুদ্ধ কৌশল যেখানে শারীরিক সংঘাতের চেয়ে মনস্তাত্ত্বিক প্রভাব, তথ্য যুদ্ধ এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ করা হয়। এটি সরাসরি সৈন্যবাহিনীর সংঘর্ষ নয়, বরং শত্রুর চিন্তা ও সিদ্ধান্তকে প্রভাবিত করে বিজয় অর্জন।

 এর মূল বৈশিষ্ট্য হলো মানুষকে সামরিকভাবে আক্রমণ নয়, বরং মিডিয়া, সাযোমা (সামাজিক যোগাযোগ মাধ্যম), সাইবার হামলা, মনস্তাত্ত্বিক প্রভাব দিয়ে দেশকে ভেতর থেকে দুর্বল করা।  ২০১৬ সালের মার্কিন নির্বাচন নিয়ে রাশিয়ার তথ্য-অভিযান (BBC, NYT). রোহিঙ্গাদের হত্যা বিতাড়নের উদ্দেশ্যে ফেসবুককে ব্যবহার করেছে বৌদ্ধ, রাখাইন ও মগরা। তারা কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী (Tatmadaw) ও কিছু বৌদ্ধ উগ্রপন্থী ফেসবুক ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, যেন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে সহিংসতায় উৎসাহী হয়। ফেক ছবি, গুজব যে “রোহিঙ্গারা বৌদ্ধদের হত্যা করছে”, “রোহিঙ্গারা বাংলাদেশী চোর, ধর্ষক” ইত্যাদি প্রোপাগান্ডা বার্তা ছড়ানো হয়েছিল।

মাধ্যম

  • সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষই সোশ্যাল মিডিয়ায় তথ্য যুদ্ধ চালাচ্ছে।

  • ডিপফেক ও মিসইনফরমেশন: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ভিডিও বা বার্তা ছড়িয়ে জনমত প্রভাবিত করা।

  • সাইকোলজিক্যাল অপারেশনস (PSYOPs): মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বিভিন্ন দেশে তাদের প্রভাব বিস্তারে PSYOPs ব্যবহার করে।

স্নায়ুযুদ্ধ (Cold War) ও আধিপত্যের কৌশল

৯৪৫–১৯৯০: যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক ঠান্ডা যুদ্ধ। সরাসরি যুদ্ধ না করে তারা কুপ, ষড়যন্ত্র, অর্থায়ন ইত্যাদির মাধ্যমে সরকার পরিবর্তন করেছে।

উদাহরণ: ইরান (১৯৫৩): মোসাদ্দেক সরকার উৎখাত (Operation Ajax, CIA Archives) এবং চিলি (১৯৭৩): সালভাদর আলেন্দে সরকারকে হটিয়ে পিনোশে-কে ক্ষমতায় আনা।

ড্রোন ও মিসাইল যুদ্ধ

কোনো সৈন্য ঝুঁকিতে না ফেলে, দূর থেকে ড্রোন বা রোবটের মাধ্যমে শত্রু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া এই যুদ্ধের নীতি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন ড্রোন দিয়ে পরস্পরের শক্তি কমাচ্ছে। যুক্তরাষ্ট্র ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে শত শত ড্রোন হামলা চালিয়েছে।

সম্পত্রি ভারত পাকিস্তানের ড্রোন যুদ্বে বিশ্বের সর্বাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে।  ইরান ইসরাইল যুদ্ধে হয়েছে তারও বেশী।

আজারবাইজান ইসরায়েলি ড্রোন ব্যবহার করে আর্মেনিয়ান সেনাবাহিনীকে পর্যুদস্ত করে। ভবিষ্যতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যুদ্ধাস্ত্র মানবহীন যুদ্ধের দিকে নিয়ে যাবে। মূল বৈশিষ্ট্য হলো-  মানববিহীন যুদ্ধযান (UAV/Drone) থেকে দূর থেকে আক্রমণ। ভবিষ্যৎ আশংকা হলো  AI চালিত স্বয়ংক্রিয় ড্রোন স্কোয়াড।

  • উদাহরণ:

    • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: উভয় পক্ষের ড্রোনে বিস্তর হামলা (BBC, Al Jazeera 2022-25)

    • ইসরায়েল-হামাস সংঘর্ষে সুক্ষ ড্রোন ও মিসাইল ব্যবহার (NY Times, 2023)

    • ইউভি (Unmanned Aerial Vehicles): ইউক্রেন যুদ্ধে TB2 Bayraktar ড্রোনের সফল ব্যবহার।

    • সোয়াম ড্রোনস: ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন দিয়ে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা।

    • অটোনোমাস উইপন্স: AI-চালিত রোবট সৈন্য, যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই টার্গেট শনাক্ত করতে পারে।

পানি-যুদ্ধ: ভবিষ্যতের সংকট

বিশ্বব্যাপী জলসংকট ভবিষ্যতে যুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৫ বিলিয়ন মানুষ পানির অভাবে ভুগবে। নদীর উৎস নিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ জলাধার দখল এবং জলবণ্টন নিয়ে রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। “২১শ শতাব্দীর যুদ্ধ হবে তেলের জন্য নয়, জলের জন্য।” — Ismail Serageldin, WB, 1995। কারণ হলো জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বিস্ফোরণে নদী-হ্রদ শুকিয়ে যাওয়া।

কৌশলের সারমর্ম বলতে গেলে আগামী দিনের যুদ্ধ হবে তেলের জন্য নয়, জলের জন্য।
যার নদী-জলাধার তার সামরিক ক্ষমতাও শক্তিশালী।  বাস্তব উদাহরণ হলো ইথিওপিয়ার GERD বাঁধ যা নীলনদ নিয়ে মিসর ও সুদানের সঙ্গে বড় কূটনৈতিক সংঘর্ষ তৈরী করে। ভারত-পাকিস্তান সিন্ধু পানি চুক্তি বারবার সামরিক উত্তেজনা তৈরি হয়। আর ভারত বিভিন্নভাবে বাঁধ দিয়ে এবং অসময়ে পানি ছেড়ে বাংলাদেশের সাথে যে অলিখিত যুদ্ধ দ্বারা বাংলাদেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করছে তা গবেষণা করে বের করলে পৃথিবীর সকল জলযুদ্ধতে ছাড়িয়ে যাবে।

উদাহরণ:

    • ইথিওপিয়া-সুদান-ইজিপ্টের Grand Ethiopian Renaissance Dam (GERD) নিয়ে বিবাদ (Reuters, 2021) ও ভারত-পাকিস্তানের সিন্ধু জলচুক্তি নিয়ে দ্বন্দ্ব।

      সম্ভাব্য সংঘাতের অঞ্চল:

      • সিন্ধু নদী: ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি নিয়ে বিরোধ।

      • নীল নদ: ইথিওপিয়া, মিসর ও সুদানের মধ্যে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম নিয়ে উত্তেজনা।

      • মেকং নদী: চীনের বাঁধ নির্মাণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্বেগ।

মনস্তাত্ত্বিক যুদ্ধ (Psychological Warfare)

 এটি এমন এক যুদ্ধ যেখানে মানুষের মানসিকতা, চেতনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেই টার্গেট করা হয়। শত্রু চায় তুমি যেন নিজেরাই তার এজেন্ডা বাস্তবায়ন করো, তার নির্দেশ ছাড়া। সে আমলের হিটলার ও নাৎসি প্রপাগান্ডা নীতি যেখানে গোয়েবেলসের প্রোপাগান্ডা মেশিন না হলে লাখ লাখ জার্মান কি এত সহজে ইহুদি হত্যায় যুক্ত হতো? হাল আমলে ভারতে সাম্প্রতিক ধর্মীয় মেরুকরণ যেখানে গোরক্ষা, লাভ জিহাদ, মুঘল বিরোধী ন্যারেটিভ — এগুলো সরাসরি মানুষকে মস্তিষ্ক প্রোগ্রামিং এর অংশ।

সবচেয়ে বড় উদাহরণ হলো পশ্চিমাদের ইসরাইল নীতি যেখানে দশক ধরে ইহুদিদের নিপীড়নের গল্পকে মিডিয়ার মাধ্যমে এত শক্তভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে, সাধারণ মানুষও চোখ বুজে সমর্থন করে।

সাংস্কৃতিক ও ন্যারেটিভ যুদ্ধ (Cultural & Narrative Warfare)

সিনেমা, নাটক, সাহিত্য, মিউজিক, ফ্যাশন — এসবের মাধ্যমে মানুষের চিন্তা ও জীবনদৃষ্টি বদলে দেওয়া।
যেখানে শত্রুদের বর্বর আর নিজেদের মহান দেখানো হয়।  যেমন – হলিউডে  প্রায় সব যুদ্ধ সিনেমায় আমেরিকান সৈন্য বীর, আর শত্রু বর্বর। ‘র‌্যাম্বো’ থেকে ‘টপ গান’ পর্যন্ত। বলিউডে মুসলমানদের বারবার সন্ত্রাসী হিসেবে দেখানো। Marvel/DC ইউনিভার্স এ পশ্চিমা সমাজকেই বিশ্বরক্ষক হিসেবে উপস্থাপন।

সাইবার ও তথ্য যুদ্ধ

সাইবারস্পেস এখন যুদ্ধের নতুন ময়দান। সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা সাইবার আক্রমণের লক্ষ্য। এর মূল বৈশিষ্ট্য হলো- দেশের ব্যাংক, বিদ্যুৎকেন্দ্র, সেনা সিস্টেমে হ্যাক সামাজিক মাধ্যমে ফেক নিউজ চালিয়ে দেওয়া

 উল্লেখযোগ্য সাইবার আক্রমণগুলো হলো – ক্সনেট: ইরানের পারমাণবিক কার্যক্রম ব্যাহত করতে মার্কিন-ইসরায়েলি সাইবার আক্রমণ। সোলারউইন্ড হ্যাক: রাশিয়ার হ্যাকার গ্রুপ মার্কিন সরকারি নেটওয়ার্কে অনুপ্রবেশ করে। ইউক্রেনে সাইবার যুদ্ধ: রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে আক্রমণ চালায়। এছাড়া বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে সাইবার হামলা (Bangladesh Bank Heist, 2016) এর মধ্যে পড়ে।

ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, হ্যাকিং — এসব দিয়ে শত্রুর ব্যাংকিং সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থা, বা ভোটিং মেশিন পর্যন্ত হ্যাক করা।  বাস্তব উদাহরণ হলো – Stuxnet ভাইরাস:ইরানের পারমাণবিক কেন্দ্র অকার্যকর করতে মার্কিন-ইসরায়েলি সাইবার অপারেশন চালায়।  SWIFT নেটওয়ার্ক থেকে কোটি কোটি টাকা চুরি। বাংলাদেশ ব্যাংক হ্যাক:

জনসংখ্যা ও মেধা যুদ্ধ (Demographic & Brain Drain Warfare)

 কৌশলের সারমর্ম হলো – অভিবাসন, নাগরিকত্ব, মেধা লোভ দেখিয়ে শত্রুর ভবিষ্যৎ জনশক্তি ও সৈন্য শক্তি লোপাট করে নিজের জনসংখ্যা বাড়ানো।

 বাস্তব উদাহরণ দিতে গেলে বলতে হয় ইসরায়েল বিশ্বের সব ইহুদিদের এনে স্থায়ী নাগরিকত্ব দিয়ে ভবিষ্যতের সৈন্য গড়ে তোলে।  যুক্তরাষ্ট্র “Green Card Lottery” বা H1B ভিসা দিয়ে বিশ্বের মেধাবীদের নিয়ে গিয়ে শত্রুর বিজ্ঞান/প্রযুক্তি খালি করে দেওয়ার কৌশল নিয়েছে কি? যদিও এমনটা সরাসরি এখনো শোনা যায়নি।

রাশিয়া-ইউক্রেন  যুদ্ধে দেখা গেল  ইউক্রেনের শিশুদের রাশিয়ায় সরিয়ে এনে ভবিষ্যতের রাশিয়ান নাগরিক বানানো।

মহাকাশ ও স্যাটেলাইট যুদ্ধ (Space & Satellite Warfare)

স্যাটেলাইট ধ্বংস বা হ্যাকের মাধ্যমে শত্রুর যোগাযোগ, নজর